বিশ্বনাথ উপজেলা সদরের বিশ্বনাথ কলেজে রোড়ের পাশ্ববর্তী স্থানে প্রতিষ্ঠিত হযরত ওমর ফারুক (রা:) একাডেমীর জন্য ২কোটি ৫৫ লাখ ব্যায়ে ৫তলা বিশিষ্ট নতুন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এতে দেশ বিদেশের শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ এগিয়েছেন। ভবন নির্মানে আর্থিক সহায়তার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে লন্ডন ও ব্রার্ডফোর্ডে দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০ লাভ টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
ব্রার্ডফোর্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গয়াছ খান। সভা পরিচালনা করেন আনছার হাবিব। উক্ত সভাগুলিতে বক্তব্য রাখেন মজাহিদ আলী, জমির উদ্দিন, জিতু মিয়া, আছাদুর রহমান, কাউন্সিলার নেছার আলী, নূরুল ইসলাম লাকি, জিলু মিয়া, আখলাকুর রহমান, বেলাল আহমেদ, ইলিয়াছ তালুকদার, মুজিবুর রহমান, আব্দুর রহিম রঞ্জু, আব্দুল জলিল, আব্দুল আহাদ, আমির উদ্দিন, ইলিয়াছুর রহমান, ইছহাক আলী, নূর আলী, আবুল হোসেন, ফখরুল ইসলাম, তৈমুছ আলী, সাইফুল ইসলাম, আব্দুল বাছিত রফি, আবুল কালাম, আছাব আহমদ, সায়ফুল ইসলাম।
সভায় হযরত ওমর ফারুক একাডেমীর উন্নয়নে সমন্নয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় মিরাবাজার জামেয়া স্কুলের সাবেক প্রিন্সিপাল আব্দুল হান্নানকে। একই সাথে হযরত ওমর ফারুক (রা:) একাডেমী ডেভেলাপমেন্ট কমিটি ইউকে নামে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টাগন হচ্ছেন ব্যারিস্টার আহমেদ এ মালেক, ব্যারিস্টার নাজির আহমদ, মোজাহিদ আলী, গয়াছ খান, জমির উদ্দিন, আখলাকুর আহমদ, জিতু মিয়া, আশরাফ উদ্দিন, নেছার আহমেদ।
কার্যকরি কমিটির সভাপতি তালেব উদ্দিন, সহ সভাপতি আনছার হাবিব, সাধারণ সম্পাদক নেছার আলী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন রেজা, ট্রেজারার ওয়াহিদুর রহমান সেলিম, কো অডিনেটর বেলাল হোসেন, সদস্য আব্দুর রহিম রঞ্জু, আবুল হোসেন, আব্দুল বাছিত রফি।















