লন্ডনে পপলার সেন্ট্রাল মসজিদে মেরাজুন্নবী (সা:) মাহফিল উদযাপন

857

পূর্ব লন্ডনের পপলার সেন্টাল মসজিদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো মেরাজুন্নবী মাহফিল উদযাপন করা হয়েছে গত ২২ এপ্রিল শনিবার মসজিদের মেইন হল রুমে। এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লিগন উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির চেয়ারম্যান হাজী নূর উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেরাজুন্নবী মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহিদ। ক্বারী শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় ও ক্বারী আব্দুল মুহিত এর নাশিদ পরিবেশনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হুসাইন আহমেদ আমিনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যাডওয়েল জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামসহ ব্রিটেনের বিশিষ্ট আলেম উলামাগন, মসজিদ কমিটির সদস্য হাজী আনছার মিয়া, হাজী শরিফুল্লাহ, হাজী সানা মিয়া, মানিক মিয়া, আশরাফুজ্জামান প্রমুখ।

উক্ত মাহফিলে বক্তারা উপস্থিত মুসল্লিদের প্রতি আহবান জানিয়ে বলেন বর্তমানে ধর্মে নামে ফিতনা ও অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে পূর্বসূরী হক্কানী আলেমদের পথ ও মত অনুসরন করুন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মা, সকল প্রবাসীদের ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।