সিলেট, রাজশাহী ও বরিশালের মেয়র প্রার্থীদের বিজয়ী করার আহবান যুক্তরাজ্য যুবলীগের

676

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের তিন সিটি কর্পোরেশন সিলেট, রাজশাহী ও বরিশালের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী যথাক্রমে বদর উদ্দীন আহমদ কামরান, খায়রুজ্জামান লিটন ও সাদিক আব্দুল্লাহ সেরনিয়াবাতকে বিজয়ী করার আহবান জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ।

শুক্রবার পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এই আহবান জানান যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভার লিখিত বক্তব্যে বলা হয়, ‘প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতি, উন্নয়ন ও সফলতায় বিভিন্ন ভাবে জড়িয়ে আছেন ব্রিটিশ-বাংলাদেশীরা। বাংলাদেশের ভোটের রাজনীতিতে রয়েছে এই ব্রিটেন প্রবাসীদের বিশেষ প্রভাব।’ দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে প্রবাসীদের এই প্রভাব আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের পক্ষে কাজে লাগানোর আহবান জানিয়ে মতবিনিময়ের লিখিত বক্তব্যে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশে উন্নয়নের জয়যাত্রা বহমান। দেশ প্রবেশ করেছে মধ্যম আয়ের তালিকায়। শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি ও মৎস  খাঁত, সমুদ্র বিজয়, দেশী-বিদেশী বিনিয়োগ, পদ্মা সেতু, মহাকাশ বিজয় এবং ডিজিটাল বাংলাদেশ গড়াসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন আজ সারা বিশ্বের বিষ্ময়। নিপিড়ীত রোহিঙ্গাদের আশ্রয় ও সেবা দিয়ে বিশ্ব বিবেক আলোড়িত করছে আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকার।’

স্থানীয় বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনকে অনেকটা প্রভাবিত করে, এমন মন্তব্য করে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে বলা হয়, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনা জরুরী, সিটি কর্পোরেশনগুলোতেও প্রয়োজন আওয়ামী লীগ দলীয় মেয়র।’

সাংবাদিকদের মাধ্যমে সিটি কর্পোরেশনগুলোর ভোটারদের প্রতি কামরান, লিটন ও আব্দুল্লাহকে ভোট দেয়ার আহবান জানিয়ে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে বলা হয় ‘বিগত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীদের জিতিয়ে আনা দেশের সাধারণ মানুষের স্বার্থেই প্রয়োজন।’

মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিক্ষা ও মানবাধিকার সম্পাদক খছরুজ্জামান খসরু, যুবলীগের সহসভাপতি আফজাল হোসেন, নাজমুল ইসলাম, সৈয়দ আজিজুর রহমান শামীম, মাহবুব আহমদ, ফয়জুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, হাফিজুর রহমান সেলিম, জোবায়ের আহমদ, সৈয়দ মুমিন, সার্জন খান, আনোয়ারুল ইসলাম, বাবুল খান, মাহমুদ আলী, আজাদুর রহমান আজাদ, এনামুল হক এনাম, দুলাল আহমদ, কবিরুল ইসলাম, পীর ফয়সল, এডভোকেট শামসুল হক চৌধুরী, ইকবাল হোসেন, আব্দুল বাছিত, সজিব ভূঁইয়া, আব্দুল মজিদ সিরাজ, সাহেল আহমদ, দিলু চৌধুরী, ইসলাম উদ্দিন, শামসুল হক, খালেদ আহমদ শাহীন ও খালেদ আহমদ জয় প্রমূখ।