বড়দিনে বড় বিপত্তি ‘ডেভন’ সমুদ্রে সৈকতে নেমে নিখোঁজ দুই যুবক

123

সাইফ হাসান: বড়দিনের সকালে ইংল্যান্ডের ডেভন সৈকতে দুই যুবক নিখোঁজ হয়েছেন। উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে তারা বিপদে পড়েন বলে জানা গেছে। পুলিশ ও কোস্টগার্ড দিনভর উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে নামার ওপর নি*ষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্বজনদের আহাজারিতে সৈকত এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

ইংল্যান্ডের বাডলি সল্টারটন সৈকতে বড়দিনের সকালে এই দুর্ঘটনা ঘটে। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কয়েকজন মানুষ সমুদ্রে বিপদে পড়েছেন বলে খবর পায় জরুরি সেবা সংস্থা। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই যুবক নিখোঁজ থেকে যান।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবারকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে যে বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

উদ্ধার অভিযানে কোস্টগার্ডের হেলিকপ্টার, লাইফবোট এবং বিশেষ বিমান অংশ নিয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়েও ওই দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে যে সাগরে বর্তমানে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছে। বিরূপ আবহাওয়ার কারণে ডেভন ও কর্নওয়ালের অনেক বড়দিনের সাঁতার ইভেন্ট বাতিল করা হয়েছে। জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন।

#বড়দিন #ডেভন #নিখোঁজ #দুর্ঘটনা #যুক্তরাজ্য #aknews #onebanglanews