ওয়ানবাংলানিউজ: ঢাকা এসোসিয়েশন ইউকের আয়োজনে গত ৩রা জুন লন্ডনস্থ গিলডহল ক্লাবে এক দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রকৃত ঢাকা বাসিদের সংগঠন ঢাকা এসোসিয়েশন ইউকের সদস্য এবং তাদের পবিবার বর্গের উপস্থিতে অত্যান্ত সফল আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর সকল মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হ্যামের এমপি স্তিফেন টিমস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেব শর্মা।
সংগঠনের সভাপতি এম আসাদুজ্জামান বুলবুলের সভাপতিত্বে সাধারন সম্পাদক আমান উল্লার সার্বিক তত্বাবধানে এবং মারুফ গিয়াস বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার, সহ সভাপতি ব্যারিস্টার মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সাধারন সম্পাদক হুমায়ুন রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পিলু, ট্রেজারার এস এম সাজেদুল হোসেন, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, নাড়ি ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা তাসনোভা আহমেদ এবং সহ নাড়ি ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্য স্তিফেন টিমস বলেন, এক যুগ আগেও ইংল্যান্ডে এই রকমের কোন সংগঠনের অস্তিত্ব দেখা যেত না। এই ধরনের সংগঠন কমিউনিটির জন্য অত্যান্ত গুরুত্ব বহন করে। তিনি ঢাকা এসোসিয়েশন ইউকে কে কমিউনিটির কল্যাণে সময় উপযোগী ভুমিকা পালনের আহব্বান জানান। তিনি তার তরফ হতে ঢাকা এসোসিয়েশন ইউকের প্রতি সকল সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
ইংল্যান্ড এবং বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমান দের কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান। মুখরোচক রকমারি ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।















