আহসানুল আম্বিয়া শোভন: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে প্রতি সাপ্তাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৪জুন সোমবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।
এই সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ওয়ান বাংলা নিউজকে জানান বিক্ষোভ কর্মসূচি শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্পিকার বরবারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির জন্য ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
কয়ছর এম আহমদ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, সিলিসিটর ইকরামুল হক মজুমদার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র সদস্য মিছবাউজ্জামান সোহেল, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ শাহীন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা এমডি সালাহ উদ্দিন প্রমুখ।
UK BNP Demonstration in-front of Parliament
ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি
Posted by onebanglanews.com on Monday, 4 June 2018














