সাইফ হাসান: লন্ডনে একজন সন্দেহভাজন চোরকে আটকাতে টা*জার গান ব্যবহার করায় বিচার শুরু হয়েছে পুলিশ কনস্টেবল লিয়াম নিউম্যানের। গত ২২ এপ্রিল ২০২২ সালে পূর্ব লন্ডনে এক চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে এই ঘটনা ঘটে। টা*জারের আ*ঘাতে দেয়াল থেকে পড়ে গিয়ে লিওনার্ড স্যান্ডিফোর্ড নামের ওই ব্যক্তি আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। পুলিশ সদস্যের দাবি তিনি নিজের জীবন বাঁচাতে এমন কাজ করেছিলেন যদিও আদালত তার যুক্তি খতিয়ে দেখছে।
পূর্ব লন্ডনের উডফোর্ড গ্রিন এলাকায় একটি বুকমেকারের দোকানে চুরির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। সেখানে লিওনার্ড স্যান্ডিফোর্ড নামের এক ব্যক্তিকে সাদা ভ্যান চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন কনস্টেবল লিয়াম নিউম্যান। একপর্যায়ে লিওনার্ড গাড়ি রেখে দৌড়ে পালানোর সময় একটি সীমানা দেয়াল ও ছোট ঘরের ছাদে উঠে পড়েন। তাকে নামাতে বা আটকাতে পুলিশ সদস্য লিয়াম টা*জার গান ব্যবহার করেন।
টা*জার গান ব্যবহারের সাথে সাথেই লিওনার্ড প্রায় ৫ থেকে ৬ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যান। এতে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি চিরতরে চলাফেরা করার ক্ষমতা হারান। বর্তমানে তিনি টেট্রাপ্লেজিক অবস্থায় হুইলচেয়ারে জীবন কাটাচ্ছেন। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শুনানির সময় প্রসিকিউটর দাবি করেন যে লিয়ামের এই বল প্রয়োগ ছিল অপ্রয়োজনীয় এবং আইনবহির্ভূত।
আদালতে নিজের জবানবন্দিতে ৩১ বছর বয়সী লিয়াম নিউম্যান জানান তখন তার মনে হয়েছিল লিওনার্ড তাকে গাড়ি দিয়ে পিষে মে*রে ফেলার চেষ্টা করছেন। তার ধারণা ছিল সন্দেহভাজন ওই চোরের কাছে এসিড বা স্ক্রু-ড্রাইভারের মতো কোনো মা*রাত্মক অ*স্ত্র থাকতে পারে। যদিও পরবর্তীতে তিনি স্বীকার করেন যে গাড়ি দিয়ে মে*রে ফেলার বিষয়টি তার ভুল ধারণা ছিল কিন্তু ওই মুহূর্তে তিনি নিজেকে বাঁচাতে এটি করেছিলেন।
বডি ক্যামেরার ফুটেজে দেখা গেছে লিওনার্ড যখন দেয়ালের ওপর দিয়ে যাচ্ছিলেন তখন পিছন থেকে টা*জার ছোড়া হয়। লিওনার্ড আদালতকে জানিয়েছেন পুলিশের হাতে লাঠি এবং টা*জার দেখে তিনি আতঙ্কিত হয়ে দৌড়েছিলেন। বর্তমানে এই মামলার বিচার কাজ চলছে এবং লিয়াম নিউম্যান তার বিরুদ্ধে আনা গুরুতর শারীরিক জখম করার অভিযোগ অস্বীকার করেছেন।
#aknews #onebanglanews #লন্ডননিউজ #পুলিশতদন্ত #অপ*রাধনিউজ #আন্তর্জাতিকনিউজ #আদালতনিউজস্থানান্তরযোগ্য।















