বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯ জন (৫ম ও ৯ম শ্রেনী) শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৮১ হাজার টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভূমিদাতা মুহিবুর রহমান।
চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত ৩য় বৃত্তি বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নিজেদেরকে কাজে লাগাতে হলে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। জাতির উন্নয়নে সু-শিক্ষার কোন বিকল্প নাই। সরকারের পাশাপাশি দেশের শিক্ষার উন্নয়নে প্রবাসীরাও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রবাসীদের অবদান জাতি কখনও ভুলতে পারবেন না।
ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য আলতাব হোসেন ও শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ও চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাব্বত শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাসিনুজ্জামান নূর, হাজী ওয়ারিছ উদ্দিন, সাহিদুর রহমান, শেখ জুবের আহমদ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত শিক্ষার্থী নাঈম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গেরকাছ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন।















