খেলাধুলা ডেস্ক: চেন্নাই সুপার কিংসের দেয়া ১৭৮ রানের চ্যালেঞ্জ সহজেই টপকে গেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। পাশাপাশি শীর্ষস্থান থেকে চেন্নাইকেও তারা নামিয়ে আনল টেবিলের দুইয়ে। প্লে-অফ নিশ্চিত করতে চাই আর দুটি জয়।
এর আগে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলেছিল ৫ উইকেটে ১৭৮ রান।
কলকাতার এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল সানরাইজার্স। ৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা চেন্নাই এই হারে শীর্ষস্থান থেকে নেমে আসল টেবিলের দুইয়ে। দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে চেন্নাইয়ের (০.৩৫৪) থেকে সানরাইজার্স (০.৫১৪) এগিয়ে। এদিকে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলকাতা।















