শপ লিফটিং করলেই কড়া সা*জা, বিদেশিদের পাঠানো হবে নিজ দেশে…

1

সাইফ হাসান: ইংল্যান্ডে দোকানে চু*রি ও খুচরা ব্যবসায় অপ*রাধ দমনে ৫০০ জন চিহ্নিত ও অভ্যাসগত চো*রকে লক্ষ্য করে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এই অভিযানে অপ*রাধীদের জিপিএস ট্যাগ পরানো, হাই স্ট্রিটে প্রবেশে নি*ষেধাজ্ঞা এবং আরও কঠোর সা*জার ব্যবস্থা করা হবে। এজন্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২৫ লাখ পাউন্ড তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে এবং ১৭টি পুলিশ বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে। নিয়ম ভাঙলে অপ*রাধীদের সরাসরি কারা*গারে পাঠানো হবে এবং বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। মূলত ব্যবসায়ীদের ক্ষতি কমানো এবং দোকানের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, খুব অল্পসংখ্যক কিছু অপরাধী বারবার দোকানে চুরির ঘটনা ঘটাচ্ছে এবং পুরো এলাকার ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদের কারণে দোকানের কর্মীরা কাজে যেতে ভয় পান। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মাত্র ১০৪ জন চিহ্নিত চোর ৫ হাজার ৩০০টিরও বেশি চুরির ঘটনার সাথে জড়িত ছিল। এর আগে ২০২৫ সালে ব্রমলিতে ‘অপারেশন কেলেহার’ নামের একটি বিশেষ অভিযানের মাধ্যমে মাত্র ১০ জন চোরকে আটক করে ওই এলাকায় দোকানে চুরির হার ৭০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছিল।

ইংল্যান্ড এবং ওয়েলসে ২০২৪ সালে দোকানে চুরির ঘটনা রেকর্ড ৫ লাখ ছাড়িয়ে গিয়েছিল, তবে গত বছর তা ২ শতাংশ কমেছে। চেইন সুপারশপ মেইনসবারির প্রধান নির্বাহী সাইমন রবার্টস এই পরিস্থিতিকে একটি জাতীয় জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন দোকানে চুরি, গালিগালাজ এবং সহিংসতার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা প্রয়োজন।

এদিকে সাবেক অপরাধীরা জানিয়েছেন, মূলত মাদকাসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণেই অনেকে বারবার চুরির পথে পা বাড়ায়। অপরাধীদের পুনর্বাসন নিয়ে কাজ করা দাতব্য সংস্থা ‘রিভলভিং ডোরস’ জানিয়েছে, কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি মাদক ও অ্যালকোহলের আসক্তি, মানসিক অসুস্থতা এবং হোমলেস হওয়ার মতো মূল সমস্যাগুলো সমাধানে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া জরুরি। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসনও মনে করেন, কঠোর আইনের সাথে সঠিক সহায়তা যুক্ত করা গেলে হাই স্ট্রিট এবং স্থানীয় কমিউনিটিতে বড় পরিবর্তন আসবে।

#ইংল্যান্ডসংবাদ #পুলিশঅভিযান #যুক্তরাজ্যসংবাদ #অপরাধদমন #aknews #onebanglanews