সাইফ হাসান: যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক নারী কনস্টেবল দুই হাজারের বেশি বার নিয়ম ভেঙে গোপনীয় তথ্যভাণ্ডারে প্রবেশ করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শ্যানন পার্সনস নামের ওই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে এই সংবেদনশীল তথ্য দেখেছেন বলে তদন্তে প্রমাণিত হয়। গুরুতর পেশাগত অসদাচরণের এই অপ*রাধের জন্য তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পুলিশ বাহিনীতে তার চাকরির পথও পুরোপুরি নি*ষিদ্ধ করা হয়েছে।
শুনানি প্যানেলের প্রধান ডেবরা টেডস জানান, পার্সনসের এই অনধিকার প্রবেশ কোনো লক্ষ্যভিত্তিক না হলেও তা সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল। গত পাঁচ বছরে তিনি প্রায় দুই হাজার বার ব্যক্তিগত কারণে অত্যন্ত সংবেদনশীল অপরাধমূলক রেকর্ড ও নথি দেখেছেন, যার মধ্যে তার নিজের বাড়ির আশপাশের বহু ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।
১৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে পার্সনসের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তবে শুনানিতে তিনি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরা এবং পার্ট-টাইম দায়িত্ব পালনের কারণে একাকীত্ব ও পেশাগত বিচ্ছিন্নতায় ভুগছিলেন বলে দাবি করেন। তিনি নিজেকে হালনাগাদ রাখতে এবং সহকর্মীদের তদন্তকাজে সাহায্য করার উদ্দেশ্যে এসব নথি দেখেছিলেন বলে যুক্তি তুলে ধরেন।
তদন্ত প্যানেল তার ব্যক্তিগত ও মানসিক সংকটের বিষয়টি আমলে নিলেও পরিষ্কারভাবে জানিয়েছে যে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত কারণে পুলিশের গোপন নথিতে প্রবেশের সুযোগ নেই। এটি চরম মাত্রার বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত হয়েছে। তবে স্বস্তির বিষয়, ওই নারী কর্মকর্তা এই সংবেদনশীল তথ্যগুলো কোনো তৃতীয় পক্ষের কাছে পাচার করেননি।
#aknews #onebanglanews #police #uknews #westmidlands















