ট্রাম স্টেশনে হা*মলা ও গাড়ি চু*রি,অবশেষে গ্রেফতার

67

সাইফ হাসান: যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে একটি ট্রাম স্টেশনে পথচারীদের ওপর হা*মলা চালিয়ে গাড়ি ও মোবাইল চু*রির ঘটনায় এক তরুণকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯ বছর বয়সী টাইরন ডাউনিং মুখোশ পরে নারীদের নিশানা করে এই অপ*রাধ কর্মকাণ্ড চালাতেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। শিশু কোলে থাকা এক মায়ের মাথায় আ*ঘাত করে গাড়ি ছিনিয়ে নেওয়াসহ একাধিক সহিংস ঘটনায় তিনি জড়িত ছিলেন। উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে শুনানির পর আদালত তাকে এই সাজা দেন।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ওয়েডনেসবারি পার্কওয়ে ট্রাম স্টেশনে বারবার অপরাধমূলক কর্মকাণ্ড চালান স্থানীয় বাসিন্দা টাইরন ডাউনিং। প্রথম ঘটনায় ২০২৪ সালের ২৬ জুলাই এক নারীর মুখে ঘুষি মেরে গাড়ির চাবি দাবি করেন তিনি। অন্য একটি ঘটনায় আইফোন ছিনতাই করতে গিয়ে এক ব্যক্তির হাতে ছুরি দিয়ে আঘাত করেন এই তরুণ।

আরেকটি ভয়াবহ ঘটনায় এক নারী তার বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় চাবি দিতে অস্বীকৃতি জানালে ডাউনিং তার মাথায় আঘাত করে ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে পালিয়ে যান। এছাড়া এক নারীকে ছুরির মুখে জিম্মি করে মাটিতে ফেলে তার অডি এ৩ গাড়িটি ছিনতাই করা হয়। অবশেষে ২০২৫ সালের ১৯ এপ্রিল উলভারহ্যাম্পটন থেকে ডাউনিংকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা অ্যারন মারডক জানান, ডাউনিং ছিলেন অত্যন্ত নির্দয় ও উগ্র মেজাজের, যিনি মূলত নারীদের লক্ষ্য করে গাড়ি ছিনতাই করতেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের ওপর এই ঘটনার যে মানসিক প্রভাব পড়েছে তা সামান্য নয়, তবে এই কারাদণ্ডের মাধ্যমে তারা কিছুটা হলেও স্বস্তি ও সুবিচার পাবেন।

#যুক্তরাজ্যসংবাদ #আন্তর্জাতিকখবর #অপরাধসংবাদ #aknews #onebanglanews