স্ত্রীকে ধ*র্ষণের দায়ে গ্রেপ্তার অতঃপর আরও ৬০ টি অপ*রাধের স্বীকারোক্তি

83

সাইফ হাসান: যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে স্ত্রীকে দীর্ঘ দুই দশক ধরে মাদকাসক্ত করে ধ*র্ষণ ও নির্যাতনের ঘটনায় ৬০টি অপ*রাধের কথা আদালতে স্বীকার করেছেন এক ব্যক্তি। ভুক্তভোগীর সুরক্ষার স্বার্থে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি প্রশাসন। সোমবার ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন আদালতে তিনি ২১টি ধ*র্ষণসহ বাকি সব অভিযোগ মেনে নেন। এজলাসে বসে স্বামীর এই স্বীকারোক্তি শুনে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। পুলিশ জানিয়েছে, জটিল এই মামলার তদন্তে ভুক্তভোগীকে সব ধরনের মানসিক ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন আদালতে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনা চূড়ান্ত ৪৫টি অভিযোগ স্বীকার করেন। এর আগে গত জুন মাসে তিনি আরও ১৫টি অভিযোগ আদালতে মেনে নিয়েছিলেন। অভিযোগের মধ্যে অন্তত ২১টি ধর্ষণ এবং অনুমতি ছাড়া স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতে শুনানির সময় অভিযুক্তের সাবেক স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে সামনের সারিতে বসেছিলেন এবং একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে একই নারীর সঙ্গে জড়িত থাকার ঘটনায় আরও ১২ জন সহ-অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন বলেন, দীর্ঘমেয়াদি এই ভয়াবহ নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকে সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়াই এখন তাদের মূল অগ্রাধিকার। তিনি জানান, মাদক প্রয়োগ করে যৌন নিপীড়নের ঘটনায় কাউকে পুরোপুরি নিশ্চিত হওয়া বা স্পষ্ট স্মৃতির জন্য অপেক্ষা করতে হবে না, সন্দেহ বা শঙ্কা তৈরি হলেই সরাসরি পুলিশের দ্বারস্থ হওয়া উচিত।

#যুক্তরাজ্য #ম্যানচেস্টার #আদালত #aknews #onebanglanews