কাশ্মিরের স্বাধীনতার দাবীতে লন্ডনে সমাবেশ

478

লন্ডন প্রতিনিধিঃ কাশ্মিরের স্বাধীনতার দাবীতে লন্ডনের রাজপথে স্বাধীনতাকামী কাশ্মিরীদের মিছিল সমাবেশ। গেল ২৭ অক্টোবর রোববার কাশ্মিরের আজাদীর দাবীতে দিনভর কয়েক হাজার স্বাধীনতাকামি মানুষ লন্ডনের রাজপথে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। দুপুর ১২টায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্য্যালয় ১০নাম্বার ডাউনিং ষ্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে ট্রাফলগার স্কয়ার ঘুরে হাইডপার্ক কর্ণারে গিয়ে শেষ হয়।

গ্লোবাল পাকিস্তান এন্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিল, পট্রেয়েটিক ফন্ট, তেহরিকি কাশ্মির, কাশ্মির সলিডারিটি ও কাশ্মির ওলামা ফন্টের যৌথ আয়োজনে এই সমাবেশে বক্তারা বলেন ৭২ বছর যাবত কাশ্মিরকে ভারত অবৈধভাবে দখল করে রেখেছে, সম্প্রতি সেখানে চলছে গণহত্যা, ধর্ষন ও লুটতরাজ, প্রতিদিনই জম্মু কাশ্মিরে ঘটছে মানবাধিকার লংঘনের ঘটনা।

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫ অনুচ্ছেদ রহিত করে সেখানে চালানো হচ্ছে গণহত্যা। সমাবেশে বক্তারা বলেন কাশ্মির সমস্যা সমাধোনের একমাত্র উপায় হচ্ছে আজাদী। বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ শিশু সহ কয়েক হাজার স্বাধীনতাকামী কাশ্মিরী সমাবেশে যোগ দেয়, তাদের প্রতি একাত্মতা প্রকাশ করে কয়েকহাজার ব্রিটিশ পাকিস্তানী, শিখ ও কয়েকশত বাংলাদেশী এই মিছিল সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাকিস্তানী বংশদ্বোত ব্রিটিশ লর্ড নজির আহমদ. গ্লোবাল পাকিস্তান এন্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান রাজা সিকন্দর খান, প্রেসিডেন্ট কালা খান, পেট্রিয়টিক ফন্টের চেয়ারম্যান চৌধুরী তারিক মাহমুদ, এজেকে‘র প্রেসিডেন্ট সদর মাহমুদ খান, আব্দুর রশিদ তোরাবি এমএলএ অব এজেকে, তেহরিকি কাশ্মির ইউকের ফাহিম কাইয়ানী, শিখ নেতা রঞ্জিত সিং, ঈমাম রামজি প্রমুখ

এসময় উত্তেজিত কাশ্মিরীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুশ পুত্তলিকা রশি দিয়ে বেঁধে টানাহেচরা করতে দেখা যায়। সমাবেশকারীরা মুদি কুত্তে, ইন্ডিয়া টেররিষ্ট , উইওয়ান্ট ফ্রিডম ইত্যাদি শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে তুলে।

সমাবেশের অন্যতম আকর্ষক ব্রিটিশ পাকিস্তানী লর্ড নজির আহমদ বলেন, কাশ্মির সমস্যার একমাত্র সমাধান হচ্ছে কাশ্মিরের স্বাধীনতা। সমাবেশটি ১০নং ডাউনিং ষ্ট্রীট থেকে শুরু হয়ে ট্রাফলগার স্কয়ার হয়ে হাইডপার্ক কর্ণারে গিয়ে সন্ধ্যে সাড়ে ছয়টায় শেষ হয়। কয়েকজন পাকিস্তানী নাগরিক জানান যারা নিয়মিত কাশ্মিরীদের সমাবেশে সংহতি জানাতে আসেন এটিই হচ্ছে স্বাধীনতার দাবীতে কাশ্মিরীদের বৃহৎ সমাবেশ, এর আগেও তারা কয়েক দফায় ভারতীয় হাইকমিশনের সামনে সমাবেশ করেছে। কাশ্মির নেতা রাজা সিকন্দর খান বলেন কাশ্মির মুক্ত নাহওয়া পর্যন্ত তারা লন্ডনে আন্দোলন চালিয়ে যাবেন।
ক্যাপশনঃ ছবি আছে কয়েকটি ।
( মতিয়ীর চৌধুরী ২৯ অক্টোবর ২০১৯।)