সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সম্মানে সভা মঙ্গলবার

1425

ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরীর সম্মানে এক সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৬ই জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে বিকাল ৬ ঘটিকা থেকে এই সভা অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।