শিশুদের ওপর নির্যাতনের দায়ে দণ্ডিত নার্সারি কর্মী রোকসানা লেকা নির্বাসন-সংক্রান্ত প্রশাসনিক ভুলের কারণে সাজা সম্পূর্ণ না করেই মুক্ত অবস্থায় রয়েছেন।
অভিযোগ, ২১টি শিশুর ওপর নির্যাতনের দায়ে আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত লেকাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই পোল্যান্ডে ফেরত পাঠানো হয়। ফলে দেশটির কর্তৃপক্ষ তার আগমনের বিষয়ে অবগত ছিল না। বর্তমানে তার অবস্থান অজানা। এ ঘটনায় তিনি আবারও শিশুদের সঙ্গে কাজ করতে পারেন কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।















