যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অক্সফোর্ডশায়ার, সাফোক ও নর্থ ইয়র্কশায়ারের সাবেক সামরিক ব্যারাকে ৩ হাজার ৭৫০ জন আশ্রয়প্রার্থীকে রাখার পরিকল্পনা করেছে।
এ সিদ্ধান্তে স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা নিরাপত্তা, স্থানীয় অবকাঠামোর ওপর চাপ এবং পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে, শরণার্থী কাউন্সিলের দাবি, অতীতে এমন উদ্যোগ ব্যর্থ হয়েছে এবং একই ধরনের পরিকল্পনা ভবিষ্যতেও নতুন সমস্যা সৃষ্টি করবে।















