আইনজিবী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে ইফতার মাহফিল

933

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম যুক্তরাজ্য শাখা কর্তৃক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
গত ৭ জুন বুধবার পুর্বলন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্যে সভাপতি ব্যারিস্টার আবুল মুনসুর শাহজাহান এর সভাপতিত্বেও সংগঠনের সাধারন সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব মুখলেচুর রহমান চৌধুরী, বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, শরিফজ্জুমান তপন, কামরুল ইসলাম কামরুল ও ব্যারিস্টার তমিজ উদ্দিন প্রমূখ।

সলিসিটর ইকরামুল হক মজুমদার, ব্যারিস্টার সোহরাব হোসেন সুহেল, ব্যারিস্টার মুজিবুর রহমান, ব্যারিস্টার আবু জাহির, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, এডভোকেট নাসরিন আক্তার, এডভোকেট আবুল হাসনাত, এডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল, এডভোকেট নাজমুল করিম মুক্তা, এডভোকেট আলমগীর হোসেন, ব্যারিস্টার লুতফুর রহমান, ব্যারিস্টার আজমল মশরুর, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুশরত জাহান পল্লবী, এডভোকেট সালাউদ্দিন খান মিটু, যুবদল নেতা দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, বিএনপি নেতা নসরুল্লা খান জুনায়েদ, শহিদুল ইসলাম খান, এডভোকেট সুফিয়া পারভীন, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট মাহবুবুল আলম তোহা, এডভোকেট সাদিকুর রহমান, স্বেচ্চছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিছবাহ বি এস চৌধুরী, ব্যারিস্টার জামাল উদ্দিন ও এডভোকেট ফয়সাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে শহিদ সাবেক প্রেসিডেন্টা জিয়াউর রহমান, কোকো রহমান এবং খালেদা জিয়া সহ বিএনপির নির্যাতিত নেতৃবৃন্দ ও সমস্ত মুসলিম জাহানের প্রতি দোয়া করা হয়।