যুক্তরাজ্যের ওয়েলসে কিশোরীর হ*ত্যা*য় ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা

70

ওয়েলসের ব্লেইনায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরী লিলির মরদেহ উদ্ধারের ঘটনায় সমবয়সী এক কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযুক্ত ১৪ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষা থাকলেও উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ লিলির বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত এখনও চলমান রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।