যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগীরা সম্ভাব্য নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে ওয়েস্টমিনস্টারে ফিরলে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে নামতে পারেন বলে জল্পনা চলছে।
সূত্রগুলোর দাবি, স্টারমার যেকোনো নেতৃত্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে দলীয় ভেতবিভক্তি ও কিছু মন্ত্রীর অসন্তোষের কারণে শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ দলের সাংসদদের অবস্থানের ওপর নির্ভর করতে পারে। যদিও স্টারমারের মিত্ররা মনে করছেন, বার্নহ্যাম এখনও নেতৃত্বের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নন এবং প্রয়োজন হলে স্টারমার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।















