সন্তানদের পাশে বসতে অভিভাবক দিচ্ছে অতিরিক্ত চার্জ Rayan Air এর বিরুদ্ধে তদন্ত

25

 

যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ (CMA) কম খরচের বিমান সংস্থা রায়ানএয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, শিশুদের সঙ্গে একই আসনে বসতে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।

২ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অন্তত একজন অভিভাবককে পাশাপাশি বসা বাধ্যতামূলক হলেও এর জন্য প্রায় ৮ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত অর্থ গুনতে হয়।

CMA খতিয়ে দেখছে, এই নীতি ভোক্তা আইনের দৃষ্টিতে অন্যায্য চুক্তির শর্ত না। তবে রায়ানএয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের পারিবারিক আসন নীতি সব আইন মেনেই পরিচালিত হয় এবং শিশুদের পাশে বসার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কর্তৃপক্ষ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।