যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী Shabana Mahmood প্রত্যাখ্যাত আফগান আশ্রয়প্রার্থীদের তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে ফেরত পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। তিনি জানান, কাবুল ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফেরত পাঠানোর কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এবং ব্রিটিশ সরকারও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
বর্তমানে যুক্তরাজ্য তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় আফগান আশ্রয়প্রার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানোর নীতি কার্যকর নয়। তবে নতুন কোনো রিটার্নস প্রোগ্রাম চালু হলে তা বর্তমান নীতির বড় পরিবর্তন হবে, যা মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
জাতিসংঘ সম্প্রতি আফগানিস্তানকে “মানবাধিকারের কবরস্থান” হিসেবে উল্লেখ করে জানায়, সেখানে নারী ও কিশোরীদের শিক্ষা, কাজ এবং চলাফেরার স্বাধীনতার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
২০২৫ সালের জুন পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা মানুষের মধ্যে আফগানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। একই সময়ে ৬,৩৬০ জন আফগান এভাবে যুক্তরাজ্যে পৌঁছান, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।















