রাশিয়ার ড্রোন হুমকিতে আকাশে টহলে যুক্তরাজ্যের RAF টাইফুন

65

রাশিয়ার ড্রোন হুমকির জেরে ন্যাটো আকাশসীমার কাছাকাছি সতর্কতামূলক অভিযানে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (RAF) দুটি Eurofighter Typhoon যুদ্ধবিমান উড়ানো হয়। বিমান দুটি রোমানিয়ার একটি ঘাঁটি থেকে শনিবার ভোর ২টার দিকে উড্ডয়ন করে।

রোমানিয়ার কর্মকর্তারা জানান, ড্রোনগুলো ইউক্রেনের রেনি এলাকার কাছে শনাক্ত হয় এবং রাডারে নজরদারিতে রাখা হয়। প্রয়োজনে গুলি করার অনুমতি থাকলেও ড্রোনগুলো রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন না করায় কোনো হামলা চালানো হয়নি।

ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র জানায়, RAF-এর যুদ্ধবিমান ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ করেনি। ফলে রুশ ড্রোন ভূপাতিত করার যে খবর ছড়িয়েছিল, তা সঠিক নয়।

ন্যাটোর অংশ হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে RAF বর্তমানে রোমানিয়ায় মোতায়েন রয়েছে।