লন্ডনের ডেপ্টফোর্ড হ*ত্যা মামলায় কিশোরের ২১ বছরের জেল ও যাবজ্জীবন সাজা

39

সাইফ হাসান: লন্ডনের ডেপ্টফোর্ডে ২১ বছর বয়সী যুবক রবার্ট রবিনসনকে হ*ত্যার দায়ে এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯ বছর বয়সী জ্যাকসন উওয়াগবো গত বছরের জুনে এই নৃশংস হ*ত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। পরে দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও দুই যুবককে আগেই সাজা দেওয়া হয়েছে। আদালত জ্যাকসনকে অন্তত ২১ বছর জেল খাটার নির্দেশ দিয়েছেন।

২০২৪ সালের ৬ জুন দক্ষিণ-পূর্ব লন্ডনের ডেপ্টফোর্ডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ২১ বছর বয়সী রবার্ট রবিনসনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ময়নাতদন্তে তার শরীরে ১২টি গভীর ক্ষত পাওয়া গেছে যা থেকে বোঝা যায় তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

১৯ বছর বয়সী ঘাতক জ্যাকসন উওয়াগবো হত্যার পর পুলিশি গ্রেফতার এড়াতে বিদেশে পালিয়ে গিয়েছিলেন। তবে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি যখন লন্ডন ফেরেন তখন গ্যাটউইক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওল্ড বেইলি আদালত তাকে দোষী সাব্যস্ত করে গত বুধবার এই রায় প্রদান করেন।

তদন্তকারী কর্মকর্তা নেইল টোভি জানিয়েছেন রবার্ট যখন নিরস্ত্র অবস্থায় মাটিতে পড়ে ছিলেন তখন জ্যাকসন তার ওপর হামলা চালিয়েছিলেন। আত্মরক্ষার জন্য রবার্ট চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তিনি মারা যান। জ্যাকসনের সাথে এই অপরাধে রায়ান ওয়েডারবার্ন এবং কার্ক হ্যারিস নামে আরও দুজন জড়িত ছিলেন।

এর আগে গত বছরের মে মাসে রায়ান এবং কার্ককেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। তাদের যথাক্রমে ২৩ বছর এবং প্রায় ২৩ বছর জেল খাটার নির্দেশ দেওয়া হয়েছিল। জ্যাকসনের সাজার মাধ্যমে রবার্টের পরিবার অবশেষে ন্যায়বিচার পেল বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

#লন্ডননিউজ #হত্যাকাণ্ড #ন্যায়বিচার #aknews #onebanglanews