সাইফ হাসান: ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) প্রসূতি সেবায় অবহেলার অভিযোগে মামলাকারীদের জাতিগত তথ্য সংগ্রহ না করায় সমালোচনার মুখে পড়েছে। কালো, এশিয়ান এবং সংখ্যালঘু নারীদের প্রসবকালীন ক্ষতির হার বেশি হলেও এই তথ্যের অভাবে সেবার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
লন্ডনের লাইম সলিসিটরস নামে একটি আইনি সংস্থা ২০১২-১৩ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত এনএইচএস-এর বিরুদ্ধে মৃতপ্রসব (২৪ সপ্তাহের আগে শিশু°মৃত্যু) নিয়ে মামলা এবং ক্ষতিপূরণের তথ্য জানতে চেয়ে তথ্যের স্বাধীনতা আইনে আবেদন করে। কিন্তু এনএইচএস ইংল্যান্ড, স্বাস্থ্য ট্রাস্ট এবং এনএইচএস রেজোলিউশন জানায়, তারা মামলাকারীদের জাতিগত তথ্য বা জাতীয়তা সংরক্ষণ করে না। এই ঘাটতিকে আইনজীবীরা “চাঞ্চল্যকর অন্ধ দাগ” হিসেবে অভিহিত করেছেন।
নীল ক্লেটন, লাইম সলিসিটরসের একজন আইনজীবী, বলেন, “এই তথ্য না রাখা গভীরভাবে উদ্বেগজনক। এটি সেবার ত্রুটি চিহ্নিত করা এবং সংখ্যালঘু পরিবারের জন্য প্রসূতি সেবার উন্নতি বাধাগ্রস্ত করছে।” তিনি আরও বলেন, “জাতিগত তথ্যের অভাব স্বাস্থ্সেবায় বৈষম্য দূরীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।”
পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাজ্যে কালো নারীরা সাদা নারীদের তুলনায় গর্ভাবস্থায় বা প্রসবের সময় মৃত্যুর ঝুঁকিতে প্রায় চার গুণ বেশি। কালো শিশুদের মৃতপ্রসবের হারও দ্বিগুণ।
পল হোয়াইটিং, অ্যাকশন অ্যাগেইনস্ট মেডিকেল অ্যাক্সিডেন্টস-এর প্রধান নির্বাহী, বলেন, “সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষরা নিম্নমানের স্বাস্থ্যসেবার শিকার হন, যা চিকিৎসা অবহেলায় রূপ নিতে পারে। এনএইচএস-এর এই তথ্য না রাখা বিস্ময়কর।”
এনএইচএস রেস অ্যান্ড হেলথ অবজাভেটরির প্রধান নির্বাহী অধ্যাপক হাবিব নকভি বলেন, “অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও অপ্রতুল থাকবে।”
এনএইচএস-এর একজন মুখপাত্র বলেন, “কোনো নারী তার জাতিগত পরিচয়ের কারণে নিম্নমানের সেবা পেতে পারেন না। বৈষম্য কমাতে আমরা তথ্য সংগ্রহের উন্নতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















