ট্রাম্পের শুল্ক নীতির মুখে রিভসের মুক্ত বাণিজ্যের আহ্বান!

101

সাইফ হাসান: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রাচেল রিভস এই সপ্তাহে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে।

রিভস মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে যুক্তরাজ্যের গাড়ি ও ইস্পাত রপ্তানির উপর আরোপিত কঠোর শুল্ক কমানোর আহ্বান জানাবেন। তবেठিনি স্পষ্ট করেছেন, যুক্তরাজ্য কোনো মূল্যে চুক্তি করবে না। তিনি বলেন, “যেকোনো চুক্তি হতে হবে ব্রিটিশ জাতীয় স্বার্থকে কেন্দ্রে রেখে।”

আইএমএফের এই বৈঠক বিশ্ব অর্থনীতির জন্য কঠিন সময়ে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া আইএমএফের সর্বশেষ পূর্বাভাসে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা কমানো হবে এবং আর্থিক অস্থিরতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হবে।

যুক্তরাজ্যের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা একটি নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি। আমাদের রপ্তানির মূল্য জিডিপির ৬০% এর সমান, তাই মুক্ত বাণিজ্য আাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ।”

ট্রাম্পের ১০% বিশ্বব্যাপী শুল্ক থেকে ছাড় পাওয়ার সম্ভাবনা কম হলেও, নির্দিষ্ট পণ্যের উপর ২৫% শুল্ক কমানোর আশা করছে যুক্তরাজ্য। এজন্য তারা টেক কোম্পানিগুলোর জন্য কর ছাড়সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে।

যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে দেশীয় শিল্পকে সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে। এ মাসের শুরুতে ঘোষণা করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল গাড়ির বিক্রি বন্ধের লক্ষ্য পূরণে গাড়ি নির্মাতারা বাড়তি সুবিধা পাবেন। এছাড়া, জীবন বিজ্ঞান খাতের জন্য শিল্প কৌশলের গুরুত্বপূর্ণ অংশ কয়েক মস আগেই কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian