বিশ্বনাথে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে বিশ্বনাথ এইড ইউকের

571

বিশ্বনাথ থেকে রফিকুল ইসলাম জুবায়েরঃ- প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে এবার ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে বিশ্বনাথ এইড ইউকে। বিশ্বনাথ প্রেসক্লাবের আহবানে সূদূর প্রবাসে গঠিত সেবামূলক এই সংগঠনটি বিশ্বনাথের জন্য মহতি এই কাজ বাস্তবায়নে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করেছে ।
গত ২১ অক্টোবর রবিবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনুষ্টানিকভাবে এই অনুদানের টাকা বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র হাতে তুলে দেন ।

বিশ্বনাথ এইড ইউকের পক্ষে আর্থিক অনুদান প্রদানকারীরা হলেন ১।বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আবদুর রহিম রঞ্জু, ২। সহ সভাপতি মোহাম্মদ আয়াছ মিয়া ,৩।সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ৪।সাবেক সাধারণ সম্পাদক আবদুল বাছিত রফি, ৫।আবুল হাসনাত, ৬।বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টি আবুল কালাম ,৭। ট্রাষ্টী আবুল হোসেন মামুন, ৮।বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার আবদুল মালিক ও ৯। লাইফ মেম্বার ইছহাক আলী।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় লোজ সার্কিট ক্যামেরা স্থাপন কাজে সহযোগীতার লক্ষে টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, মিতালী যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবাসী আবদুল জলিল, যুক্তরাজ্যস্থ লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহীদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম বিশ্বনাথ পুরাণ বাজারের সন্ধান মেডিকেল হলের প্রোপ্রাইটর আবু সালেহ মুহাম্মদ নাসের প্রমুখ৷
প্রসংগত সূদূর প্রবাসে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউকে গত ১০ বছর ধরে বাংলাদেশে বিভিন্ন আর্তমানবতার সেবায় কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ।