ব্রিটিশ স্টিল ধসে পড়ছে? ‘শেষ মুহূর্তে’ চুক্তির আশা!

66

ওয়ানবাংলানিউজ:ব্রিটেনের বিখ্যাত স্কানথর্প স্টিল প্ল্যান্ট কি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? ২,৭০০ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে! তবে সরকারের দাবি, ‘চুক্তি প্রায় হাতের নাগালে’! চীনা মালিকদের সঙ্গে টানটান আলোচনায় লড়ছে ব্রিটিশ মন্ত্রিসভা। জাতীয়করণের দিকেও নজর সরকারের।

ব্রিটিশ স্টিলের মালিক চীনের জিংয়ে গ্রুপ জানিয়েছে, স্কানথর্প কারখানার দুটি ব্লাস্ট ফার্নেস আর আর্থিকভাবে টেকসই নয়। এ খবরে হুলস্থুল পড়ে গেছে কারখানার ২,৭০০ কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মঝে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি বুধবার বিবিসিকে বলেন, “ব্রিটিশ স্টিল আগামী বহু বছর ধরে আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এই চুক্তি সম্ভব এবং একেবারে নাগালের মধ্যে।”

বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস চীনা মালিকদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। একইসাথে প্রধানমন্ত্রীর দপ্তর জাতীয়করণসহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে।

জানা গেছে, জিংয়ে গ্রুপ সরকার প্রস্তাবিত £৫০০ মিলিয়নের সহায়তা প্রত্যাখ্যান করেছে এবং প্রায় £১ বিলিয়ন চেয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রিক আর্ক ফার্নেসে রূপান্তরের জন্য।

তবে সমস্যা শুু অর্থে নয়—কারখানাটিকে বাঁচাতে কয়েকদিনের মধ্যেই কাঁচামাল অর্ডার দিতে হবে, নইলে ফার্নেস বন্ধ হওয়ার আশঙ্কা। এরই মাঝে সরকারের নিজস্ব স্টিল নীতিমালা পুনর্মূল্যায়ন এখনো সম্পূর্ণ হয়নি।

রিডস্টিলের ব্যবস্থাপনা পরিচালক সাইমন বয়েড এক বিবৃতিতে বলেন, “সরকারি হস্তক্ষেপই একমাত্র সমাধান।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ