খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও কারামুক্তি কামনা করে যুক্তরাজ্যের মসজিদে মসজিদে দোয়া

1736

ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও কারামুক্তি কামনা করে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। ১৬ ফেব্রুয়ারি বাদ জুমা লন্ডনসহ সমগ্র যুক্তরাজ্যে মসজিদে মসজিদে বেগম জিয়ার জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপি, বিএনপি’র জোনাল কমিটিসমূহ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্ব স্ব মসজিদে সম্মানিত ইমামগণের মাধ্যমে এই দোয়া কর্মসূচি পালন করেন। বিভিন্ন মসজিদে দোয়াতে বিএনপি চেয়ারপার্সন ‘মা’ খালেদা জিয়ার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দেশনেত্রী খালেদা জিয়া সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুস্থভাবে কারামুক্ত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। । এছাড়া স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আন্দোলন সংগ্রামে নির্যাতিত ও নিপীড়িত নেতা কর্মীদের কষ্ট লাঘবসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্বি কামনা করেও দোয়া করা হয়।

যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের মধ্যে ব্রীক লেইন জামে মসজিদ, ক্লাকটন শী জামে মসজিদ, বারডেট রোড জামে মসজিদ, আল হুদা একাডেমী, সাউথ নরউড ইসলামী কমিউনিটি সেন্টার, ডালউইচ জামে মসজিদ, ওয়াটারলু ইসলামিক সেন্টার, প্লাসেট রোড জামে মসজিদ, ইস্ট ইসলামিক সেন্টার, ব্ল্যাক্সিল মক্স , ইস্ট সাসেক্স, ডাডফোরড মক্স, জালালাবাদ মক্স , কভেন্ট্রি, নেহার মিয়া মক্স, ক্যামডেন, দারুস সালাম মক্স , লেস্টার, ইস্ট মিডল্যান্ড মুসলিম সেন্টার, নর্থহ্যামটন গ্রান্ড মসজিদ, সেন্ট জেমস নর্থহ্যামটন, আবিনটন জামে মসজিদ, নর্থহ্যামটন, স্ট্রারডফোড ইসলামিক এসোসিয়েশন, সাডবাড়ী জামে মসজিদ, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদ, কোলচেস্টার ইসলামিক কালচারার এসোসিয়েশন, শাহ পরান মক্স, হেকনী, ওয়েভারস ফিল্ড মক্স, ম্যানচেস্টার রোড জামে মসজিদ, আলবার্ট রোড জামে মসজিদ, ইলফোর, নিউক্যাসল কমিউনিটি মসজিদ, লিডস শাহ জালাল জামে মসজিদ, রোসডেল জালালিয়া জামে মসজিদ, বার্ডফোরড তোয়াকিলিয়া জামে মসজিদ, ম্যাঞ্চেস্টার শাহ জালাল জামে মসজিদ, লিডস আলামিন জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ কার্ডিফসহ যুক্তরাজ্যের শতাধিক মসজিদে দোয়া কর্মসূচি পালন করা হয়।
সূত্র: ই-মেইলে প্রাপ্ত সংবাদ