ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৫৪০ জন। যা গত ২৬ ফেব্রুয়ারীর পর সর্বাধিক। গতকাল মঙ্গলবার ছিলো ৬,০৪৮ জন, সোমবার ছিলো ৫,৬৮৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৩৫ হাজার ৭৫৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০২৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৩ জন, সোমবার ছিলো ১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮৬০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭ লাখ ১০ হাজার ৩১৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৮৪৪ জন।















