ব্যাঙ্ক ও পুলিশের অস্ত্র লুট পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে সন্ত্রাসী কুকিচীনের আতঙ্কে সব ব্যাঙ্ক বন্ধ :

382

মিলন মাহমুদ : গতকাল মঙ্গলবার(2.4.24) রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুটেছে বলে খবর প্রকাশিত হয়েছিল। বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা প্রথমত স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়তে আসা  ব্যাংকের ম্যানেজারকে  ধরে নিয়ে যায় । তারপরে তারা ব্যাংকে প্রবেশ করে ভোল্ট ভেঙে সব  টাকা লুট করে নেয়। ব্যাংক ডাকাতির ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে একই বর্ণনা পাওয়া গেছে । রুমা উপজেলা মসজিদের ইমাম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন,এশা নামাজের সময় “মসজিদে আসা ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী লোক মাসজিদে প্রবেশ করে ম্যানেজার সাহেব কে ধরে নিয়ে যায় । আমরা সবাই তখন  নামাজ পড়ছিলাম।সোনালী ব্যাংক বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ওসমান গণি জানান, রুমার শাখায় ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গিয়েছে। সেখানে এক কোটি ৬০ লাখ টাকা লুট হয়েছে।

গতকালের ঘটনার পরে আজ (3.4.24) আবার নুতন করে বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে থানচি সদরের  শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে গেছে। বান্দরবান শাখার সোনালী ব্যাংকের এজিএম মো. ওসমান গণি জানান, কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত দুপুর সোয়া ১২টার দিকে পুরো থানচি বাজার ঘিরে ফেলে এবং ব্যাংকের সামনে এসে গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। থানচি উপজেলার ইউএনও মো. মামুন জানিয়েছেন, সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করা হয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট করা হয়েছে তা জানা যায়নি। নিরাপত্তার কারণে বান্দরবানের ব্যাংকগুলোতে সবধরণের  লেনদেন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে ব্যাংকগুলো লেনদেন স্থগিত করে দেয়া হয়েছে। এই ঘটনার পরে সমগ্র এলাকাতে আতঙ্ক বিরাজ করছে |

এই ঘটনার জন্য দায়ী  নাথান লেনচি বোম নামের এক সন্ত্রাসবাদী উপজাতীয় নেতার নেতৃত্বে পরিচালিত কুকিচীন ন্যাশনাল ফ্রন্ট ( KNF ) কুকিচীন ন্যাশনাল আর্মি (KNA ) সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে হত্যা, অপহরণ ও সন্ত্রাসের মাদ্ধমে এই সন্ত্রাসী গোষ্ঠী এক ভীতিকর অবস্থা  সৃষ্টি করেছে | বোম সম্প্রদায় খ্রিস্টান ধর্মাবলম্বী ও পার্শবর্তী দেশ বার্মা ও ভারতের এদের সশস্ত্র কার্যক্রম  চালু  আছে | এদের অনেকগুলো দাবির মধ্যে পাহাড়ি এলাকা থেকে বাঙালি  সেটলার দেড় সরে যাওয়া ও  স্বায়ত্তশ্বাসন  অন্যতম |