মিলন মাহমুদ : সম্প্রতি ৭ থেকে ২৭ শে মার্চে বিখ্যাত সার্ভে সংস্থা ইউ গভ ( YouGov) এর একটি জরিপের আজকে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে লেবার পার্টি ৪০০ আসনে বিজয়ী হবে আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি মাত্র ১৫০ টি আসন পেতে পারে | এই সমীক্ষায় আসন্ন নির্বাচনে লেবার পার্টির নিশ্চিত জয় হবে বলে উঠে এসেছে |
সমীক্ষায় দেখা যায় কোজারভেটিভে পার্টি মাত্র ১৫০ থেকে ১৫৫ টি আসন জিততে চলেছে, যা জন মেজরের অধীনে ১৯৯৭ সালে পার্টির ফলাফলের চেয়েও খারাপ ফলাফল হবে।
YouGov এর জরিপ বলছে, রিফর্ম ইউকে ৩৬টি আসনে বিজয়ী হয়ে বিরোধী দলের তৃতীয় স্থান লাভ করতে পারে |
YouGov এর জরিপ বলছে, এই পরিস্থিতিতে, বেশ কিছু বিশিষ্ট টোরি বা কনজারভেটিভ নেতা তাদের আসন হারাবেন . ধারণা করা হচ্ছে যে প্যালেস্টাইনে ইজরাইলের নিষ্ঠুর বর্বর হামলায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সমর্থন দেয়ার জন্য জনমতের বিশাল একটি অংশ তাদের প্রতি সমর্থন উঠিয়ে নিচ্ছে | অন্যদিকে লেবার পার্টি ইসরেলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে |















