বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

179

ওয়ানবাংলানিউজ: গত ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক সাধারন সভা অনুষ্ঠিত হয় । সংগঠণের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিয়োদ্ধা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আব্দুল মুকিত, হাজী মোহাম্মদ হাবীব, আবুল কালাম আজাদ, ইয়াওর উদ্দিন, খান জামাল নুরুল ইসলাম, সেলিম হোসেন, শেখ ইস্তাব উদ্দিন আহমদ, অধ্যাপক আব্দুল হাই, জয়নাল আবেদীন, শহীদুজ্জামান, ফয়সল আহমদ প্রমুখ।

সভায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় । বৃটেনে ও বাংলাদেশে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলনে জাতীয় ভিত্তিক এ সংগঠণকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করা হয় ।

সভায় মোহাম্মদ আব্দুল মুকিতকে সভাপতি, আশরাফ গাজীকে সাধারন সম্পাদক ও খান জামালকে নুরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ৩৩ সদস্য একটি কার্যকরী কমিটি গঠণ করা হয় ।