ক্লেয়ার লুইসের ক্যামপেইনে এমপি ক্রিস ফিলিপ

652

লন্ডন সংবাদদাতা: ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ ও তাদের আত্মার সন্মানার্থে জাতীয়ভাবে নীরবতা পালনের অংশ হিসেবে ক্যামডেন কনজারভেটিব অফিসে বৃহস্পতিবার সকাল এগারোটায় নীরবতা পালন শেষে আবারো নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন হামস্ট্রীড ও কিলবর্ন আসনের কনজারভেটিব প্রার্থী ক্লেয়ার লুইস লেল্যান্ড।
লেল্যান্ডের প্রচারাভিযানে ওয়েস্ট হামস্ট্রীড স্টেশনের সামনে প্রচারপত্র বিলি ও জনসংযোগে অংশগ্রহণ করেন ক্রয়ডন সাউথের বর্তমান এমপি ক্রিস ফিলিপ। ক্রিস ফিলিপ ২০১০ সালের নির্বাচনে হামস্ট্রীড ও কিলবর্ন আসনের এমপি প্রার্থী ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে মাত্র ৪২ ভোটের ব্যবধানে লেবার প্রার্থীর কাছে পরাজিত হন।
হামস্ট্রীড ও কিলবর্নেও সমান জনপ্রিয় এমপি ক্রিস ফিলিপ লেল্যান্ডকে বিজয়ী করতে তার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে কনজারভেটিবের জন্যে ভোট চাচ্ছেন।
সে সময় ক্রিস ফিলিপ ও লেল্যান্ডের সঙ্গে ছিলেন ক্যামডেন কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান শাহীন আহমদ, হাজী মোহাম্মদ সেলিম, নুরুল ইসলাম, পারভেজ কবির, সাইফুল ইসলাম শিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।