লন্ডনে জগন্নাথপুর চেম্বার ইউকে‘র সভা: এম এ মান্নানকে আজিজুস সামাদ(ডন) গ্রুপের সমর্থন

947

ওয়ানবাংলানিউজ: আজিজুস সামাদ ডন সমর্থিত জগ্ননাথপুর চেম্বার ইউকে গ্রুপ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ও আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে, বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক সভা পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চেম্বারের অন্যতম প্রতিস্টাতা সদস্য, বিশিষ্ট শিল্পপতি ফারুক কামালীর সভাপতিত্বে ও জগন্নাথ পুর এডুকেশন ট্রাস্ট এবং জগন্নাথ পুর উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আলী ও চেম্বারের অন্যতম প্রতিস্টাতা সদস্য, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদের প্রানবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার খান।

আজহার কামালীর স্বাগত বক্তেব্যের মধ্য দিয়ে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, চেম্বারের প্রতিস্টাতা সদস্য ও জগন্নাথ পুর উপজেলা উন্নয়ন সংস্তা ইউকের সভাপতি মোহাম্মদ তাহের কামালী, জগন্নাথ পুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ইস্ট লন্ডন সেচ্চাসেবকলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ, জগন্নাথ পুর উন্নয়ন সংস্থার কেষাধ্যক্ষ রেজাউর রহমান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি মোসাদ্দেক হোসেন, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবাব মিয়া, যুক্তরাজ্য যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, নর্থ ইস্ট যুব লীগের সভাপতি সৈয়দ হোসাইন আহমেদ সাজনুর, যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য কামরুল ইসলাম ও আশরাফুল ইসলাম, জগন্নাথ পুর এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি আব্দাল মিয়া ও আজম খান, চেম্বার সদস্য, খলকু মিয়া, তুরন মিয়া, দারাস মিয়া, মতিউর রহমান, ইস্ট লন্ডন যুবলীগ সভাপতি শাহনুর নিয়া, মহানগর যুবলীগের সহ সভাপতি যুবায়ের সিদ্দিকী সেলিম, ব্যবসায়ী সাহজান মিয়া, শামিম আহমদ, আনসার মিয়া, সাহিদ কামালী মখন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবায়ের আহমেদ হামজা, কল্পনা হামজা, সৈয়দ আলফু মিয়া,আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তাগন মহান বিজয় দিবসের দিনে ত্রিশ লক্ষ সহিদের আত্বদানের ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ঠিকিয়ে রাখতে এবং বর্তমান সরকারের বিগত দশ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আমাদের স্বাধীনতার পক্ষের দলকে আবার ক্ষমতা আনতে, সবাই একসাথে কাজ করে যাওয়ার প্রতয় ব্যক্ত্ করেন।