ইস্ট লন্ডনে সন্দেহভাজন ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জগঠন

1654

ওয়ানবাংলানিউজ: ইউকে টেরোরিজম এক্ট এর আর্ন্ডারে লন্ডনে তিন সন্দেহভাজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তারা হচ্ছেন উমর আহমদ হক (২৪), মোহাম্মদ আবিদ (২৭), আবু তাহির মামুন (১৮)। এর মধ্যে গত ১৭ মে নিউহাম থেকে আটক করা হয় উমর আহমদ হক ও মোহাম্মদ আবিদকে। আর আবুতাহির মামুনকে আটক করা হয় বার্কিং থেকে।
তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন। তাদেরকে ওয়েস্টমিনিস্টার কোর্টে শুক্রবার তুলা হবে। এখানে চতুর্থ আসামী নাদিম ইলিয়াস প্যাটেল ২৫ কে আগ্নেয়াস্ত্র রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
এদিকে মি: হকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ৪টি অভিযোগ আনা হয়েছে। মি: আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সন্ত্রাসী সংশ্লিষ্টতার ইনফরমেশন প্রদান করেননি। একইভাবে মামুনের উপরও সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগ তুলা হয়।