ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ শাহনূর সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ইস্ট লন্ডন আওয়ামীলীগের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা মোহাম্মদ শাহনূরের কর্ম দক্ষতার ভূয়শী প্রশংসা করে তারা বলেন, তিনি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের নেতা হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় উপস্থিত সকলেই তাকে অভিনন্দন জানিয়ে আরো বলেন, তার উপর জিলা পরিষদের যে দায়িত্ব অর্পিত হয়েছে তা তার যোগ্যতা দিয়ে যথাযথভাবে পালন করবেন বলে তারা আশা ব্যক্ত করেন। তাছাড়া জাতির জনকের আদর্শ ও সোনার বাংলা গড়তে দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নয়নের কাজ এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মাস্টার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সিতাব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগৈর প্রবাস বিষয়ক সম্পাদক আনছারুল হক, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ইলিয়াছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক মিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন, মহিলা লীগের সহ সভাপতি হুসনেয়ারা মতিন, আব্দুল হেলিম, আব্দুস সাত্তার, আলহাজ্ব নিমাই মিয়া, দিলওয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল মুতলেব, মজুমদার মিয়া, কবি নজরুল প্রমুখ।
মোহাম্মদ শাহনূরকে ইস্ট লন্ডন আওয়ামীলীগের সংবর্ধনাhttp://www.onebanglanews.com/news/20166
Posted by onebanglanews.com on Wednesday, 8 November 2017















