ওয়ানবাংলানিউজ: সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২লাখ ৬৫হাজার টাকার ত্রান সামগ্রী বিতরন করেছে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। ৮ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

মানুষের মধ্যে ত্রান বিতরন করা হচ্ছে
সভায় জানানো হয় সংগঠনের পক্ষ থেকে রাজনগর উপজেলায় ডায়েবিটিক সেন্টারে মেশিন ক্রয়ে ২লাখ ৮৫টাকা ও একটি ফ্রিজ প্রদান করা হয়েছে এবং বিগত রমজানে ইফতার পার্টি না করে এই টাকা দিয়ে রাজনেরর বিভিন্ন এতিখানায় প্রায় ৮শতাদিক শিশুকে ইফতার করানো হয়। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকিনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেস্টা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সহ সভাপতি মইনুল ইসলাম, রুহুল ইসলাম দুদু, আজিজুল হক ঝুনু, আব্দুল মালিক, আবুল কালাম, তারাউল ইসলাম,এ এম ফারুক, দিলোয়ার হোসেন, রইছ উল্লাহ, ইকবাল হোসেন, এম এ জাকির, আব্দুল বারী, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সালাম প্রমুখ।
সভায় ত্রান সামগ্রী বিতরনের সকলের সার্বিক সহযোগিতায় কৃর্তজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া সভায় আগামী ১০ আগস্ট সংগঠনের এজিএম আয়োজনের সিদ্ধান্ত।















