লন্ডনে ‘বাংলায় কুরআনে করিমের সহজ তরজমা’র মোড়ক উন্মোচন (ভিডিওসহ)

813

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট আলেম শায়খ হাফেজ মাওলানা শফিকুর রহমান আল-মাদানীর তরজমাকৃত‘ বাংলা ভাষায় কুরআনে করিমের সহজ তরজমা’ গ্রন্থের মোড়ক উন্মেচন হল গত সোমবার ৬ নভেম্বর পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে।

বিশিষ্ট কবি ও লেকখ অধ্যাপক ফরিদ আহমদ রেজার সভাপতিত্বে এবং সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুসায়ীদ, লন্ডনবাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা, চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, বিশিষ্ট আলেম মাওলানা এ কে মওদুদ হাসান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মূকতাবিস-উন নুর, শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা শামসুল হক, অধ্যাপক মাওলানা আব্দুল কাসের সালেহ, মাওলানা হাফেজ আবুল হোসেন খান, মাওলানা আব্দুর রহমান আল-মাদানী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী, মাওলানা নাজির আহমদ, আবু সায়ীদ আনসারী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক তাইসির মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন শায়খ শফিকুর রহমান আল-মাদানীর তরজমাকৃত গ্রস্থটি এক অনবদ্য প্রকাশানা। সহজ বাংলায় কুরআনের তরজমা মানুষের কাছে পেশ করা একটি জরুরী কাজ। আর সেকাজটি তিনি করেছেন। কুরআন বুঝতে যা মানুষের জন্য সহায়ক হবে। তাঁরা লেখকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

গ্রন্থের লেখক হাফেজ মাওলানা শফিকুর রহমান মাদানী বলেন, কুরআনের ভাষা আরবি। মুসলিম বিশ্বে ৮০ ভাগ মানুষ আরবি জানেন না। তাঁদের কাছে পবিত্র কুরআনের ম্যাসেজ পাঠানোর একমাত্র পথ হল কুরআনের তরজমা পেশ করা।এই তরজমা গ্রন্থ থেকে বাংলাভাষীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

easy kuran

লন্ডনে ‘বাংলায় কুরআনে করিমের সহজ তরজমা’র মোড়ক উন্মোচনhttp://www.onebanglanews.com/news/20161

Posted by onebanglanews.com on Wednesday, 8 November 2017