এইড এর কেয়ার ট্রাস্টের ফান্ডরাইজিং ৫ রমজান এনটিভিতে

বিগত কার্যক্রম নিয়ে আলোচনা সভা

648

ওয়ানবাংলানিউজ: এইন্ড কেয়ার ট্রাস্টের উদ্যোগে বিগত দিনের কার্যক্রম ও রমজান মাসে সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের লক্ষ্যকে সামনে রেখে এক আলোচনা সভা বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ সংস্থার উপদেষ্টা মো: মুজিবুর রহমান, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, হাজী হিরন মিয়া, হাজী আব্দুল হক, হাজী নূর মিয়া, সুরুজ আলী, হাজী আজিজুর রহমান, হাজী আব্দুর রশিদ, আরজু মিয়া, সফাত উল্লাহ, মাওলানা কামাল হোসেন, হাফিজ মাওলানা আনওয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ আলী ও বশর মিয়া।

সভায় চেয়ার মফিজুর রহমান জানান, গত বছর গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও মানাউড়া দাখিল মাদ্রাসার জন্য জমি ক্রয়ের জন্য এন টিভিতে যে পয়সা সংগ্রহ করা হয়েছিল সেই পয়সা দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ যথাসময়ে জমি ক্রয় করিয়াছেন এমনকি এক কেয়ার জমি ক্রয়ের প্রতিশ্রুতি থাকলেও দুই কেয়ার জমি ক্রয় করে এতে বিল্ডিং নির্মাণ করেছেন।
প্রবাসীদের দানের অর্থ যথাসময়ে কাজে লাগাতে পেরে সভায় শুকরিয়া আদায় করা হয়। এছাড়াও সভায় আরো যে সকল যায়গায় ত্রান কার্যক্রম চালানো হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়।

গত ঈদুল আজহার সময় সুনামগঞ্জে সৈয়দ জহুরুল হকের মাধ্যমে, সৈয়দ শাহনূর (রহ:) এডুকেশন ট্রাষ্ট ও এইড এন্ড কেয়ার ট্রাস্ট ইউকের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ পৌর মিলনায়তনে সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১০০টি পরিবারে তেল, চাউল, ডাল সহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

এদিকে বিশ্বনাথে, গত মে মাসে ট্রাস্টের সেক্রেটারী আখলাক হোসেন পান্নার মাধ্যমে এইড এন্ড কেয়ার ট্রাস্টের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে টিউভওয়েল ও অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়।

আগামী ৫ রমজান এনটিভিতে বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের লক্ষ্যে এইড এন্ড কেয়ারের উদ্যোগে ফান্ড রাইজিং এর আয়োজন করা হয়েছে। এতে সকলকে মুক্তহস্থে দান করার জন্য সভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।