‘অল সিজন ফুডস’র উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে মতবিনিময়

1038

ওয়ানবাংলানিউজ: বিলেতের অন্যতম কেইটারিং সার্ভিস ‘ অল সিজন ফুডস’র উদ্যোগে গত বুধবার ২৪ মে পূর্ব লন্ডনের হোওয়াট চ্যাপেল রোডস্থ লন্ডন মুসলিম সেন্টারে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও এক নৈশভোজের আয়োজন করা হয়।

তরুণ সমাজ কর্মী জুনায়েদ ভুইয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আজমল মসরু, ইস্ট লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি জেনারেল আয়ুব খান, বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, কাউন্সিলার ওহিদ আহমদ, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইউসুফ সেলিম. ডঃ এম এ আজিজ, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, আব্দুস সুবহান মুসা, সলিসিটর শাহ মিছবাওর রহমান, শিক্ষক মোসলেহ উদ্দিন, মাওলানা নাজমুল আলম, ফারুক আহমদ প্রমুখ।

বক্তারা বলেন আমাদের কউনিটিতে ‘অল সিজন ফুডস” একটি পরিচিত নাম। কেইটারিং সেবায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। আগামী দিনেও বিয়ে, শাদি ও বিভিন্ন প্রোগামাদিতে যাতে মানসম্মত খাবার সরব্রাহ করে কমিউনিটির মানুষের সেবা দিতে পারে সেব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

‘অল সিজন ফুডস’র অন্যতম পরিচালক হেলাল উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটির মানুষের দোয়া ও সকলের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। এযাবৎ আমরা ১১টি স্কুলে হালাল খাবার সর্বরাহ করছি। তাছাড়া বিয়ে, শাদি ও বিভিন্ন প্রোগামে তাঁদের চাহিদা অনুযায়ী হালাল খাবার সর্বরাহ করে থাকি। আগামী রমজানে ইফতার ও সেহেরীর জন্য থাকছে রকমারি খাবারের সম্ভার।

এসময় ‘অল সিজন ফুডস’র পরিচালকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমরান আহমদ জুবেদ ও কাজী ফয়জুল ইসলাম পারভেজ। নৈশভোজের অনুষ্ঠানে আলেম, উলামা, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মাওলানা রেজাউল করিমের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। পরে মেহমানদেরকে রকমারি ও মুখরোচক খাবার পরিবেশ করা হয়।