ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট ক্যাটারার্স, কমিউনিটি নেতা শিক্ষানুরাগী, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ ব্রিটেনের কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘ দেড় মাস করোনা আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে থাকার পর শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে ব্রিটেনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে ওয়ানবাংলানিউজ টিমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।















