ওয়ানবাংলানিউজ: আসন্ন লাইভ ফান্ড রাইজিংকে সামনে রেখে বেথনালগ্রীনস্থ বায়তুল আমান মসজিদে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ফান্ডরাইজিংকে সফল করার লক্ষ্যে ২৪শে মে, বুধবার, বাদ আছর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মসজিদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভার-প্রাপ্ত সভাপতি মোহাম্মদ আহবাব হোসেন।
সভার শুরুতে সভার পক্ষ থেকে মানচেষ্টারে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় ইসলামের নামে এধরনের নেক্কারজনক কর্মকান্ড যারা করে তারা ইসলামের প্রকাশ্য শত্রু।
মসজিদের স্থায়ী জায়গার উপর নির্মাণাধীন মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে বাকী কাজ শেষ করতে আগামী ৯ রমজান ইক্করা টিভিতে ও ১৫ই জুন চ্যানেল-আই তে লাইভ ফান্ড রাইজিং আয়োজন করা হয়েছে- সভার পক্ষ থেকে বায়তুল আমান মসজিদের বাকী কাজ সমপ্ন করতে অতীতের ন্যায় কমিউনিটির দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়াও ব্যক্তিগত ভাবে টেলিফোন, টেকস্ট, ওয়াটসপ সহ সোস্যাল মিডিয়া ব্যবহার করে এই মহতিকাজে অংশ গ্রহন করে দুনিয়া ও আখেরাতের কল্যাণে সকলক জড়িত হওয়ার আকুল আবেদন জানানো হয়।
মসজিদ নির্মাণের গুরুত্ব ও তাতপর্য্য এবং দানের বিশেষত্ব নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা আব্দুল মালিক। অন্যানের মধ্য বক্তব্য রাখেন- মসজিদের সভাপতি আব্দুল কাদের, সাবেক জয়েন্ট সেক্রটারী মন্জুর আলী, অর্গেনাইজিং সেক্রেটারী মো: নূরুল হক, সদস্য-আইয়ুব আলী, আজিজুর রহমান, মো: নূও মিয়া, সিরাজ উদ্দিন, আব্দুর রশিদ ডালিম, মো: মোজাহিদ আলী, শিক্ষক-আফজাল হোসেন সিদ্দিক মিয়া, দর্পন সম্পাদক লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি সদস্য রহমত আলী, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, হাজী মন্তাজ আলী, আলী আহমদ, আবুল বশর, মনির আহমদ, মো: মাসুদ রহমান, রুহুল ইসলাম, ছানাওর রহমান, এস রহমান, এন টিভির ফান্ডরাইজং প্রেজেন্টার আখলাক পান্না, শামসুদ্দিন আহমদ, জয়নুল হক, ফয়সল আলী, আরজু মিয়া, সুরুজ আলী, এ এইচ হক, গোলাম মর্তুজা, মোহাম্মদ আহমদ, সফাত উল্লাহ, শিহাব উদ্দিন, খায়রুল আলম ও আব্দুল কাহ্হার।















