ব্রিটিশ বাংলাদেশী তরুণ আকিল হত্যাঃ আদালতে দুই বান্ধবী

2401

ওয়ানবাংলানিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার বো লক—এ ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ বাংলাদেশী তরুণ আকিল হত্যা মামলার শুনানিতে ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দিয়েছেন তার দুই বান্ধবী

গত বছরের ৬ নভেম্বর সকালে, নেভিগেশন রোডের পিছনের স্প্রিংগার কোর্টের একটি নির্জন ঘেরে কুকুর নিয়ে হাঁটার সময় একটি ব্যক্তি মোহাম্মদ আকিল মাহদি — যিনি আকিল নামেই বেশি পরিচিত — এর লাশ দেখতে পান।

ক্যামডেনের ২২ বছর বয়সী এই তরুণকে “বর্বরভাবে আক্রমণ” করা হয়েছিল এবং তার কাঁধে এবং নিতম্বে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এই হত্যার সাথে জড়িত থাকার দায়ে ওল্ড বেইলি কোর্টে যে তিন জনের এখন বিচার চলছে, তারা হলেনঃ ব্রমলি—বাই—বো—এর নেভিগেশন রোডের মাজেদ আহমেদ (১৯), কেমব্রিজ হিথের বিশপস ওয়ের মুজাহিদ আলী (২২) এবং নিউহ্যামের ভিক্টোরিয়া ডক রোডের আবুল কাশেম (২৯)

গত সপ্তাহে ওল্ড বেইলিতে শুনানিকালে আকিলের দুই বান্ধবী জানান, ৬ নভেম্বর ভোরে যেদিন আকিলকে মৃত পাওয়া গিয়েছিল সেদিন মুজাহিদ আলী তাদের প্রত্যেককে ফোন করেছিলো, তবে তারা দুজনই জানতেন না যে গোপন নম্বর থেকে কলটি যিনি করেছিলেন তিনি কে ছিলেন।

আদালতে সাক্ষ্য দানকারী প্রথম তরুণী, যিনি ২০২১ সালের জুন থেকে আকিলের সাথে ডেটিং করছিলেন, তার সাথে মোহাজিদ আলী ফোনে কথা বলেন দেড় মিনিট এবং তখন তাকে জানান যে, আকিল এখনও তার প্রাক্তন বান্ধবীর সাথে যোগাযোগ করে।

তবে তিনি আদালতকে জানান যে, আকিল তাকে বলেছিল অন্য মহিলার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে যখন তারা ডেটিং শুরু করেছিল।

কিন্তু দ্বিতীয় তরুণী বিচারকদের বলেন যে তিনি ১৪ বছর বয়স থেকে বিগত সাত বছর ধরে আকিলের সাথে “অন এবং অফ” সম্পর্কে ছিলেন এবং তাকে (আকিলকে) হত্যা করার দুই সপ্তাহ আগে তিনি তার সাথে সম্পোর্কচ্ছেদ করেন।

শুনানি অব্যাহত রয়েছে।
সূত্র: সাপ্তাহিক জনমত