গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে বেঁচে যাওয়া অস্থায়ী বাসিন্দারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে পারবে-ইমিগ্রেশন মিনিস্টারের ঘোষনা

6163

ওয়ানবাংলানিউজ: এ বছরের জুনে ওয়েস্ট লন্ডনের নর্থ কেনসিংটনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে এ পর্যন্ত ৮০ জন মারাগেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবং অগ্নিদগ্ধে আহত হয় বহু মানুষ। বেঁচে যাওয়া এসব মানুষের সবারই বাসস্থানের ব্যবস্থা হলেও সবাই ব্রিটেনে স্থায়ী ছিল না। আর ব্র্রিটেনে অস্থায়ী এসব মানুষ স্থায়ী হতে পারবে কিনা এমনই অনিশ্চয়তা ছিল তাদের।

অগ্নিকান্ডের পর সরকারের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয় ক্ষতিগ্রস্থ যারা ব্রিটেনে স্থায়ী নয় তারা ইমিগ্রেশন আইনের নিয়মের বাইরে ১২ মাস ব্রিটেনে অবস্থান করতে পারবে। ঐ ১২ মাসের পর তাদের ইমিগ্রেশন আইনানুযায়ী প্রয়োজনে ব্রিটেন থেকে বিতারনের ব্যবস্থা করা হবে। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রচারনা ও দাবীর প্রেক্ষিতে সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও সহায়তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তাদের ব্রিটেনে দীর্ঘ মেয়াদে থাকার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। মানসিক শান্তির জন্য এদেশে স্থায়ীভাবে থাকতে পারবে তারা।

এমনটাই জানিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার ব্রানডন লুইস। গতকাল দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর সাথে আলাপকালে লুইস বলেন, ব্রিটেনের সরকার মনে করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা পরীক্ষা করে তাদেরকে ব্রিটেনে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে।