ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল এলাকায় অবস্থিত সাবেক রয়্যাল লন্ডন হসপিটালকে বারার নতুন টাউন হল হিসেবে গড়ে তোলার বিশাল কর্মযজ্ঞ শুরু হচ্চেছ। বিশাল এই উন্নয়ন প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ লাভ করেছে কন্সট্রাকশন কোম্পানী বুইগস ইউকে। গত আগষ্ট মাস থেকে কোম্পানীটি প্রস্তুতিমূলক কাজ করে আসছে। বুইগস ইউকে এখন থেকে মূল কাজ শুরু করতে সাইটে অবস্থান করবে। এই কাজের মধ্যে রয়েছে গ্রেড টু তালিকাভূক্ত এই বিহ্বিংয়ের ঐতিহাসিক দিকগুলো সংরক্ষণ করে উন্নয়ন কাজ করার পাশাপাশি নতুন সম্প্রসারিত অংশ ভেঙ্গে ফেলা হবে। গ্রোসারস’ উইংয়ের সম্মুখভাগ যেমন আছে তেমন রেখে মূল বিহ্বিংয়ের পেছনে ৭ তলা বিশিষ্ট একটি ভবন নির্মান করা হবে।
সব মিলিয়ে নতুন এই টাউন হলে ২৬ হাজার ৭০০ বর্গমিটার সিভিক ও অফিস স্পেস থাকবে। এরমধ্যে রয়েছে জনসাধারণের জন উন্মুক্ত গ্রাউন্ড ফ্লোর, থাকবে আইডিয়া স্টোর, কাউন্সিল চে“ার, মিটিং রুম এবং শেয়ার্ড স্পেস ও ক্যাফে।
নতুন এই টাউন হল চালু হবে ২০২২ সালে এবং এজন্য ১১৫.৪ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে বলে ধারনা করা হচ্চেছ। গত বছর যখন এই প্রজেক্ট কাউন্সিল কেবিনেট অনুমোদন করে, তখন বাজেট ধরা হয়েছিলো ১১৫ মিলিয়ন পাউন্ড। পুরনো এই বিহ্বিংয়ের সকল প্লাস্টার ও সিলিং. ফ্লোর ও ওয়ালে বিপুল পরিমান এজবেস্টো পাওয়া যাওয়ায় এবং তা অপরাসণ মূলত এই বাজেট বৃদ্ধির কারণ। এছাড়া ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা ও মূদ্রাস্ফিতির কারণেও প্রকল্প ব্যয় বেড়েছে।
বুইগস ইউকে এর সাথে মূল কন্ট্রাক্ট যখন স্বাক্ষর করা হয়, তখন প্রকল্প ব্যয় ছিলো ১০৯.৫ মিলিয়ন পাউন্ড। নতুন টাউন হলে স্থানান্তর হলে কাউন্সিল মালিকাধীন অন্যান্য বিহ্বিংগুলো আর ব্যবহার করা লাগবে না, এবং তখন তা বিক্রি করে দিয়ে ৭৮ মিলিয়ন পাউন্ড পাওয়া যাবে। ৮ বছরের মধ্যেই কাউন্সিল নতুন টাউন হলের জন্য ব্যয়িত সমুদয় অর্থ সাশ্রয় করতে সক্ষম হবে। কারণ, নতুন টাউন হলে স্থানান্তরিত হলে বর্তমানে মালবেরি প্লেস টাউন হলের জন্যে বছরে যে ৫ মিলিয়ন পাউন্ড ভাড়া গুনতে হয়, তা আর গুনতে হবেনা। নির্বাহী মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসের জন্য নতুন টাউন হল নির্মানে বুইগস ইউকেম্বর সাথে চুক্তি স্বাক্ষর হওয়ায় আমরা খুবই আনন্দিত। এটি লন্ডনের মধ্যে অন্যতম একটি রোমাঞ্চকর প্রকল্প হবে। আমরা বিখ্যাত একটি ভবনকে রক্ষা করতে সক্ষম হয়েছি।
মেয়র বলেন, এই বিহ্বিংটি সবাই ব্যবহার করতে পারবেন। এক ছাদের নিচে কাউন্সিল, হাউজিং ও হেলথ সার্ভিসের সকল সেবা পাওয়ার পাশাপাশি থাকবে জনসাধারণের জন্য সভা সেমিনার করার মতো অত্যাধুনিক রুম ও স্থান এবং গোটা লন্ডনের সাথে সহজে যোগাযোগের অবকাঠামো। বুইগস ইউকে এর চেয়ারম্যান ফাভিয়েন ভাইলা বলেন, ঐতিহাসিক এই বিহ্বিংয়ের মূল প্রকল্প কাজের দায়িত্ব আমাদের দেয়ায় আমরা গর্ববোধ করছি।
গ্রেড ২ তালিকাভূক্ত এই ঐতিহাসিক বিহ্বিংকে পূণচ্ঞসংস্কার করে অত্যাধুনিক একটি টাউন হলে রূপান্তর করে হবে, যার সুফল পাবে বৃহত্তর কমিউনিটি। হোয়াইটচ্যাপল ভিশন এর অংশ হিসেবে নতুন এই টাউন হলের যাত্রা শুরু হবে ২০২২ সালে। টাওয়ার হ্যামলেটসের মধ্যে সবার জন্য অবারিত বা সহজ প্রবেশযোগ্য বিহ্বিং হবে এটি। এর পাশেই রয়েছে হোয়াইটচ্যাপলের নতুন যোগাযোগ কেন্দ্র, যেখান থেকে ক্রসরেল সহ চারটি পৃথক ট্রেন ও টিউব সার্ভিস চলাচল করবে। এছাড়া রয়েছে বাস ও সাইকেল রুট।















