ওয়ানবাংলানিউজ: হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়েলস চেম্বার অব কর্মাসের নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ওয়েলস চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের পরিচয় তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন অতীতের ন্যায় আগামীতেও
বাংলাদেশ হাইকমিশন ওয়েলস চেম্বারের সাথে এক যোগে কাজ করবে।
ওয়েলস চেম্বারের নবনির্বাচিত সেক্রেটারি ইমতিয়াজ হোসাইন, হাইকমিশনারকে নতুন কমিটির পরিচয় করিয়ে দেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের নবনির্বাটিত চেয়ারম্যান আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান মুক্তার আহমেদ, মিডিয়া ডাইরেক্টর আফজাল খান, আইটি ডাইরেক্টর ইয়াহইয়া হাসান, অর্গানাইজিং সেক্রেটারি আজিজ চৌধুরী, বোর্ড ডাইরেক্টার রুজিনা আলিম।
সভায় ওয়েলস চেম্বারের নেতৃবৃন্দ নতুন বছর ২০২০ সালের তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। আগামী ১৫ মার্চ ওয়েলস পার্লামেন্টের অনুষ্ঠান, ১৫ মে ইফতার পার্টি, ৬ এপ্রিল ও ৮ সেপ্টেম্বরের বিজনেস সেমিনার সফল করতে হাইকমিশন ও বৃটিশ বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম চেম্বারের অতীতের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে সর্বাত্মাক আশাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের প্রেস মিনিস্টার আশিুকুন নবী চৌধুরী, কমাশিয়াল কনসুলার এস এম জাকারিয়া হক।














