যুক্তরাজ্যে ঘন কুয়াশায় ১৯টি গাড়ির সংঘ*র্ষ, আ*হত ৮ জন…

17

সাইফ হাসান: যুক্তরাজ্যে ঘন কুয়াশার কারণে পৃথক দুটি ভয়াবহ সড়ক দু*র্ঘটনায় অন্তত অর্ধশতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার রাতে হ্যাম্পশায়ারের এ৩০৩ সড়কে ১৯টি গাড়ির সংঘ*র্ষে আটজন আ*হত হয়েছেন। একই দিন কেন্টের এম২০ মোটরওয়েতে ৩০টিরও বেশি গাড়ির মধ্যে ধাক্কা লেগে আরও দুজন গুরুতর জ*খম হন। দু*র্ঘটনার পর সড়কে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রাখা হয়। দেশটির আবহাওয়া অফিস ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে।

গত শনিবার ৭ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে হ্যাম্পশায়ারের অ্যান্ডোভারের কাছে এ৩০৩ সড়কের পশ্চিমমুখী লেনে তীব্র কুয়াশার মধ্যে প্রথম দুর্ঘটনাটি ঘটে। শুরুতে ১৬টি গাড়ির কথা বলা হলেও রবিবার ৮ নভেম্বর পুলিশ নিশ্চিত করেছে যে মোট ১৯টি গাড়ি এতে কবলিত হয়েছে এবং আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও তা প্রাণঘাতী নয়। রাস্তায় তেল ছড়িয়ে পড়ার কারণে পরিষ্কার ও মেরামতের কাজের জন্য রবিবার বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে বলে ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে।

অন্যদিকে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কেন্টের অ্যাশফোর্ড ও লিডস ক্যাসেলের মাঝামাঝি এম২০ সড়কের লন্ডনমুখী লেনে ৩০টিরও বেশি গাড়ির মধ্যে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে। কেন্ট পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত দুজনকে লন্ডন ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের তথ্যমতে প্যারামেডিকরা ঘটনাস্থলে মোট ১১ জনকে চিকিৎসা দিয়েছেন। দুর্ঘটনার কারণে এম২০ সড়কের উভয় পাশের লেন বন্ধ করে দেওয়া হলেও পরবর্তীতে তা আবার খুলে দেওয়া হয়।

ব্রিটিশ আবহাওয়া অফিস মেট অফিস দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডসহ বিশাল এলাকায় কুয়াশার সতর্কতা জারি করে চালকদের ফগ লাইট ব্যবহার এবং হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে যে, সোমবার সকাল পর্যন্ত মিডল্যান্ডস, ওয়েলস এবং ইস্ট অ্যাংলিয়ার গ্রামীণ অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসতে পারে এবং দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বাস ও ট্রেন চলাচলে বিলম্ব হওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিল হওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানানো হয়েছে।

#যুক্তরাজ্য #সড়ক_দুর্ঘটনা #আবহাওয়া_সতর্কতা #aknews #onebanglanews