১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া

975

ঢাকা সংবাদদাতা: চিকিৎসা শেষে লন্ডন থেকে ১৮ অক্টোবর বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।

চোখ ও পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান বেগম জিয়া। দীর্ঘ তিন মাস পর আগামী ১৭ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের স্থানীয় সময় রাতে ঢাকার উদ্যেশে রওনা দেবেন। পরদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।