ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের আইন শাসন ও মানবাধিকার রক্ষার বাস্তবতা শীর্ষক কনফারেন্স সোমবার

1027

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের আগামী নির্বাচন, আইনের শাসন ও মানবাধিকার রক্ষার বাস্তবতা এবং প্রত্যাশা শীর্ষক এক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। লন্ডনস্থ মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ফয়েস ফর জাস্টিসের আয়োজনে এ কনফারেন্স আগামী ১৬ অক্টোবর ২০১৭ সোমবার হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হবে। কনফারেন্স বিকেল ৫: ৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে বলে সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস এর মেম্বার লর্ড হোসাইন কনফারেন্সে মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়ার কো-অর্ডিনেটর জেরী এলান, আইনজ্ঞ ও রাষ্ট্রচিন্তক ব্যারিষ্টার নাজির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, বাংলাদেশ বর্তমান সরকারের বলপ্রয়োগে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান , ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক ড.হাসনাত হোসাইন এমবিই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিক, আইনবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশার পঞ্চাশোর্ধ অতিথির উপস্থিতি কামনা করা হচ্ছে। সকল দর্শনার্থীদের উপস্থিতির স্বার্থে সংগঠনটির ওয়েবসাইটে রেজিষ্টেশন করার আহবান জানানো হয়েছে।